ক্রীড়া প্রতিমন্ত্রীর এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে - Online News Bangla || সবার আগে সব খবর || Video || Photo || Latest online Bangla World News BD
Terkini Populer Kategori

পৃষ্ঠাসমূহ

Headline
Loading...

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

ক্রীড়া প্রতিমন্ত্রীর এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে

ক্রীড়া প্রতিমন্ত্রীর এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
ক্রীড়া প্রতিমন্ত্রীর এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে


ক্রীড়া প্রতিমন্ত্রীর এক মাসের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।

করোনাভাইরাসের প্রকোপে খেটে খাওয়া মানুষের নিদারুণ কষ্ট। অনেক এলাকা করা হয়েছে লকডাউন। তাদের সাহায্য করতে সরকার নিয়েছে নানা উদ্যোগ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতিদিন সাহায্য যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।

প্রধানমন্ত্রীর এ তহবিলে প্রতিদিন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় অর্থ দিয়ে আসছে। আজ (বুধবার) কয়েকটি মন্ত্রণালয় তাদের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন প্রদান করেছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এর মধ্যে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এ মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিলেও প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল দিয়েছেন তার এক মাসের বেতন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বিভিন্ন দফতর/সংস্থা-এর সব কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন ও আমার এক মাসের বেতন প্রদান করেছি।’


এ উপলক্ষে বুধবার গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।

Share with your friends

Add your opinion
Disqus comments

Ads Auto